ঢাকা, শনিবার   ০৭ মার্চ ২০২৬

ইসলামী ব্যাংক সিলেট জোনের শরী‘আহ পরিপালন বিষয়ক ওয়েবিনার 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৭, ১০ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর সিলেট জোনের “ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন” শীর্ষক ওয়েবিনার ১০ জুলাই শনিবার অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ডাইরেক্টর ড. মোহাম্মদ সালেহ জহুর এতে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা।

ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন, ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সদস্য অতিরিক্ত সচিব ড. মুহাম্মদ রুহুল আমিন রব্বানী। ব্যাংকের সিলেট জোনপ্রধান শিকদার মো. শিহাবুদ্দীন এর সভাপতিত্বে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুদ্দোহা এবং সিলেট জোনের শাখাপ্রধান ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
কেআই//  


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি